বুধবার, মে ২৭, ২০ ২৬
ফয়সাল মাহমুদ, বড়লেখা::
১১ মার্চ ২০ ২২
৮:২৩ অপরাহ্ণ

ডিবি পুলিশের অভিযানে বড়লেখায় ১৯৩ পিছ ইয়াবাসহ আটক ৩
মৌলভীবাজারের বড়লেখা থেকে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামানের নেতৃত্বে বড়লেখার পৌর শহরের আলভিন রেস্টুরেন্টের সামনে থেকে মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান পরিচালনাকালে রিয়াজ উদ্দিন (৬০), সুমন আহমদ (৩০), আলিম উদ্দীন (২৬) তিনজকে ১৯৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন, বড়লেখা পৌর শহরের মহুবন গ্রামের মৃত ওয়াশীর আলীর ছেলে ও সুমন আহমদ- মহুবন গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এবং আলিম উদ্দিন শিক্ষারমহল গ্রামের আব্দুস সত্তারের ছেলে।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ