বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৩ আগস্ট ২০ ২৬
৭:৫৩ অপরাহ্ণ

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতি'বাদে সুরমা বয়েজ ক্লাবের মা'নবব'ন্ধন

সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতি'বাদে মা'নবব'ন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় ক্লাবের উদ্যোগে মান'বব'ন্ধনের আয়োজন করা হয়।

মান'বব'ন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলায় জনজীবন পুরোপুরি অ'তিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রূপ নিচ্ছে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা নেমে এসেছে।

বক্তারা বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে আরও বলেন, নগরীর মানুষকে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে থাকতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রাক্কলিত সূচি না মেনে ঘনঘন লোডশেডিং করায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে সুরমা বয়েজ ক্লাব স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধনে শেষে বক্তারা অবিলম্বে বিদ্যুৎ পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র আব্দুল আহাদ এলিছের পরিচালনালয় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সদস্য মাসুক আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ভুক্তভোগী এলাকাবাসী।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ