বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৩ আগস্ট ২০ ২৬
৭:০ ৬ অপরাহ্ণ

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মৌলিক গবেষণা পদ্ধতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এ বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক গবেষণা পদ্ধতি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় এনইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য অলোচক ছিলেন, সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এর বায়ো ইনফরমেটিক্স বিষয়ে পিএইচডি গবেষক মো. সাইদুর রহমান কোহিনুর।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- সিএসই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জান্নাত ও ওয়াহিদুল আউয়াল সানির উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, সিএসই বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীর, প্রভাষক রাজর্শী প্রজ্জ্বল তালুকদার, কেএমএম আসিফুজ্জামান ও নাদিম আহমদ প্রমুখ।

বিশ^বিদ্যালয়ের ‘এনইইউবি সিএসই সোসাইটি’ আয়োজিত সেমিনারে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। সেমিনারের মূখ্য অলোচক সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এর বায়ো ইনফরমেটিক্স বিষয়ের পিএইচডি গবেষক মো. সাইদুর রহমান কোহিনুর বলেন, গবেষণা ক্ষেত্রে সিএসই এমন একটি বিষয় যা প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে।

এর সাথে নতুন যুক্ত হয়েছে আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স। সিএসই শিক্ষার্থীদের শুধু কোডিং জানা যথেষ্ট নয়; নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান খোঁজার জন্য গবেষণার কোন বিকল্প নেই। এই গবেষণার পদ্ধতি হতে হবে যৌক্তিক ও পুনরোৎপাদনযোগ্য।

সম্প্রতি দেশের বেশ কিছু বিশ^দ্যিালয়ের গবেষণায় অসততা ও প্লেজিয়ারিজমের উদাহরণ দিয়ে বলেন গবেষণায় থাকতে হবে সততা ও রেফারেন্সের যথাযথ ব্যবহার। এজন্য তিনি সততার সাথে কঠোর পরিশ্রমের আহ্বান জানান। সেমিনারের প্রারম্ভে মূখ্য আলোচক গবেষক মো. সাইদুর রহমান কোহিনুরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও তাঁকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ