১১:৫১ অপরাহ্ণ
জুলাই গণ'অভ্যুত্থান দিবসে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নে আলোচনা সভা
জুলাই গণ'অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৩টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ড্রিলশেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মাগরিবের নামাজের পর ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, লালাবাজার, সিলেট; ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট; এবং খাগড়াছড়ি অস্থায়ী ক্যাম্পে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সম্মানিত অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ, সহ-অধিনায়ক ও পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, খাগড়াছড়ি অস্থায়ী ক্যাম্প থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামান, বিএন, সদর থেকে সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) জনি লাল দেব, মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন খান রিজভী এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যাম্প কমান্ডারসহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের বীরত্ব, দেশপ্রেম এবং জাতির প্রতি তাঁদের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।