৯:০ ২ অপরাহ্ণ
কমলগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংবিধানের উপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান।
প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিংহ, জয়নাল আবেদীন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষক হামিদা বেগম, প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, পদ্ম মোহন সিংহ, শিক্ষক মো. আলাউদ্দিন, মনজুর আহমেদ আজাদ মান্না, মো. আজিজুর রহমান, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।