৪:০ ৭ অপরাহ্ণ
কুলাউড়ার উপজেলা যুবলীগ সম্পাদক সবুজের হাতে অস্ত্রোপচার
সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার কুলাউড়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ক্লিন ইমেজের অধিকারী প্রভাষক মইনুল ইসলাম সবুজের হাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
ঢাকাস্থ ল্যাবএইড স্পেশাল হসপিটাল সূত্রমতে, গত মঙ্গলবার দুপুরে সবুজ একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখালে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন টেষ্ট করার পর তার হাতের গুরুতর জখমের কারনে রগের রক্ত সঞ্চালন বন্ধ থাকায় হাতের আঙ্গুল স্বাভাবিক নাড়াচড়া করতে না পারায় পরে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত হয় ।
বুধবার দুপুরে ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিফ কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনের নেতৃত্বে আরো তিন চিকিৎসকের সমন্বয়ে মইনুল ইসলাম সবুজের হাতের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
ল্যাবএইডের সিনিয়র স্টাফ নার্স পলি আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, যুবলীগ নেতা সবুজ এখন সুস্থ আছেন। পাশাপাশি অধ্যাপক এম আমজাদ হোসেন স্যারের পরামর্শে অস্ত্রোপচারের পর যেসব নিয়ম রয়েছে তা মানা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে উছলাপাড়াস্থ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ।ওইদিন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর জখম থাকায় কয়েকটি অস্ত্রোপচার করেন সিলেটের চিকিৎসকরা।
হামলার মূল হোতা সন্ত্রাসী ও এলাকায় ছিনতাইকারী হিসেবে পরিচিত কামরুল বখশসহ তার সঙ্গদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।কয়েকজন জেল থেকে বের হলেও কামরুল বখশ দেড় মাস ধরে জেলে রয়েছে। সে জেলে থাকায় এলাকার মানুষ স্বস্থিতে রয়েছেন।