১২:২৩ পূর্বাহ্ণ
সিলেটে নিরাপত্তাহীন ছাত্রলীগ নেতা আবি আহমদ
সিলেট মহানগর ছাত্রলীগের নেতা আবি আহমদ চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। গত ৩ জুলাই রাতে তাদের হত্যার জন্য ধাওয়া করে একদল সশস্ত্র দুর্বৃত্ত।
জানা গেছে, আবি আহমদ ও তার স্বজনরা নগরীল নয়াসড়ক আল-হেলাল ২৮-এর স্থায়ী বাসিন্দা। সেখানে ৫ তলা বিশিষ্ট বাসার নির্মান কাজ চলায় বর্তমানে তারা নগরীর কাজিটুলার একটি বাসায় সাময়িকভাবে অবস্থান করছেন। এখানে থেকে আবি তাদের বাসার নির্মান কাজের তদারকী করেন।
গত ৩ জুলাই গভীর রাতে নির্মান সামগ্রী আনলোড করে আবির ও তাঁর ছোটভাই অভি আহমদ
বর্তমান ঠিকানা কাজকটুলার বাসায় ফিরছিলেন। নয়াসড়ক মাদানী পয়েন্টে পৌঁছামাত্র সিলভার কালারের একটি কারযোগে আসা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলার চেষ্টা করে। এ সময় আবি আহমদ ও তার ভাই অভি আহমদ দৌড়াতে থাকলে দুর্বৃত্তরা তাদের পিছু ধাওয়া করে। দৌড়ে বর্তমান ঠিকানার বাসায় ঢুকে পড়লে দুর্বৃত্তরা কার চালিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনায় আবি আহমদ নিরাপত্তা চেয়ে রোববার (৫ জুলাই) সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।