সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি ::
৫ ফেব্রুয়ারী ২০ ২৫
১:১৬ অপরাহ্ণ

আ'লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে জকিগঞ্জে বিএনপির বি.ক্ষো.ভ

দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে জকিগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাত ৭টার সময় জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এম এ হক চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।

জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক হাসান আহমদ ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাতাব আহমদ সহ-সভাপতি আব্দুল আহাদ তেরা, আতিক আহমদ, মুনিম আহমদ, জামাল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ, সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, সহ-সাংগঠনিক আবুল কালাম, আরব আমিরাত উম্ম আল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, কৃষকদল নেতা জিল্লুর রহমান, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি সুলতান আহমদ ।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির নেতা, শামসু মিয়া, হারুন আহমদ, আলিমুদ্দিন, আলাউদ্দিন মেম্বার, মান্না আহমদ, নেজাম আহমদ, পৌর বিএনপি নেতা খলকু মিয়া, রফি মিয়া, মতিন মিয়া, রাসেল আহমদ, আলতাব আহমদ, সোহেল আহমদ,নমিক আহমদ, হবি মিয়া, আলী আহমদ, হালিম আহমদ,আজির আহমদ, মুহিব আহমদ, জলিল আহমদ, সাব্বির আহমদ, আল আমিন আহমদ, রাজু আহমেদ,কালাম আহমদ,মুজির আহমদ, মোস্তফা আহমদ, জাবেদ আহমদ, গুলজার আহমদ, মইনুল ইসলাম, আতাব মিয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হোসেন, যুবদল নেতা, আলবাব আহমদ, জসিম আহমদ, ইমরান আহমদ, শাহেদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জাহেদ আহমদ, লিটন আহমদ, জিসান আহমদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহমদ, ছাত্রদল নেতা, লুবান আহমদ, উজ্জ্বল আহমদ, আরিফ আহমদ, হাসান আহমদ, মাশর আহমদ, রশিদ আহমদ, সাব্বির আহমদ, মনির আহমদ, উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ছাত্রদল কৃষকদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল নেতৃবৃন্দরা প্রমুখ।

বক্তারা বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। জকিগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণের দুঃসাহস দেখালে আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করব।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ