বিজ্ঞপ্তি::
৬:০ ৬ অপরাহ্ণ
অভাবগ্রস্থদের সহযোগিতার প্রতিদান আল্লাহতাআলা দিবেন -অধ্যাপক জাকির হোসেন
গৌছুল আলম ও রুহি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের রমজান উপলক্ষ্যে আর্থিক অনুদান প্রদান
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতবিশে^ রুপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সমাজের বিত্তবান ও সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের চারপাশে অনেক অভাবগ্রস্ত, গরিব, অসহায় মানুষ আছেন। যারা চক্ষুলজ্জায় বলতে পারেন না। প্রতিবেশি হিসেবে তাদের প্রতি খেয়াল রাখা আমাদের কর্তব্য। গৌছুল আলমের মতো সমাজের অন্য সকল মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তবে আমাদের কোনো দুস্থ মানুষ ক্ষুদার্থ থাকবেন না। গৌছুল আলম আমাদের গর্ব। তার এইসব ভালো কাজের কোনো প্রতিদান আমরা দিতে পারবো না। কিন্তু অভাবগ্রস্থদের সহযোগিতার প্রতিদান আল্লাহতাআলা দিবেন।
মো. গৌছুল আলম ও রুহি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে মাসব্যাপী রোজাদারদের জন্য আর্থিক সহযোগিতা, ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ শনিবার (২ এপ্রিল) বিকালে ২নং ওয়ার্ডের দাড়িয়াপাড়ায় মো. গৌছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল আল আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি উত্তম চৌধুরী, চিন্ময় চৌধুরী, কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব কুমার দাস ও দপ্তর সম্পাদক আব্দুল মালিক মুন্না।
মাসব্যাপী ট্রাস্টের বিভিন্ন কর্মসূচির প্রথমদিনে ৫০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আগামী ০৩ রামাদ্বান মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সেহরী ও ইফতার আয়োজন, ০৪ রামাদ্বান থেকে ২০ রামাদ্বান চাহিদা মোতাবেক আর্থিক সহযোগিতা ও রামাদ্বান সামগ্রী প্রদান, ২১ রামাদ্বান থেকে ৩০ রামাদ্বান সেহরি ও ইফতার প্রদান এবং ২৯ রামাদ্বান থেকে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণ'মিছিল
সিলেট বিভাগের বিভিন্ন দাবি আদায়ে ডাকা জনসভার অনুমতি…
২৪ ঘণ্টায় হাম উপ'সর্গে ১১ জনের মৃ’.ত্যু
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি
সিলেটে এডাবের এডভোকেসি অ্যান্ড লবিয়িং প্রশিক্ষণ শুরু
জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
বৌভাতে বন্ধুর হাতে বন্ধুর জন্য অকটেন উপহার
জগন্নাথপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের প্রয়া'ণ, রাষ্ট্রীয়…
স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় `চেয়ারম্যান স্কলারশিপ' প্রদান
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অগ্নি নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক…
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল:…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ