রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৩০ মার্চ ২০ ২২
৮:৩০ অপরাহ্ণ

সুজন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের উপহার বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের আমেরিকা প্রবাসী সুজন আহমেদ'র ব্যক্তিগত অর্থায়নে সুজন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে একশত হতদরিদ্র পরিবারের মধ্যে মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০শে মার্চ বুধবার দুপুর ২ঘটিকার সময় পাড়ুয়া বদিকোনা গ্রামে মাহে রমজানের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীতে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি পেঁয়াজ, ২কেজি আলু ও ১কেজি লবন দেয়া হয়েছে। একবার্তায় সুজন আহমেদ জানান, দূর প্রবাসে থেকেও নিজ গ্রামের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই।

গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য আমার ক্ষুদ্র প্র‍য়াসে মাহে রমজানের উপহার বিতরণ। ভবিষ্যতেও নিজের সামর্থ অনুযায়ী মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিক জহির রায়হান, আকবর রেদওয়ান মনা, ফারুক আহমদ, মাওলানা মাজহারুল ইসলাম, মাসুক মিয়া প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ