৯:১৯ অপরাহ্ণ
তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের ৬ নং দড়িকান্দি ওয়ার্ড বিএনপি'র কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গতকাল সোমবার (৩০ডিসেম্বর) বিকাল ৩ টায় জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. মাহবুব আলম সরকার।
সভাপতিত্ব করেন জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ছাদির মোল্লা,স্বাগত বক্তব্য রাখেন জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন খান। অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন-উপজেলা জাসাসের যুগ্ম-আহবায়ক মো.সোহেল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো.মনিরুল হক (মনু মেম্বার) উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. মাজহারুল ইসলাম সরকার, বৃহত্তর নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নিবেদিত দূর্দিনের কর্মী মো.হাফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মো.সেলিম মোল্লা , মকবুল হোসেন সরকার,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূঁইয়া,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো.নজরুল ইসলাম সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন মেম্বার,যুগ্ম-আহবায়ক কবির হোসেন,উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. সাইমুল ইসলাম আখন্দ,উপজেলা জাসাসের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন প্রধান, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক মো.জামাল উদ্দিন প্রধান,সদস্য মো.আলী হোসেন ভেন্ডার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহিম সরকার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।