৫:৫৬ অপরাহ্ণ
কুলাউড়ায় কর্মধা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন
মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন , ৭ নং ওয়ার্ডের হেলাল আহমেদ ও ৭,৮,৯ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নাছিমা নাহার দিলারা ।
সোমবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন পরিচালনা করেন কর্মাধা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন । ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে আব্দুল মতিন ১ম, হেলাল আহমেদ ২য় এবং নাছিমা নাহার দিলারা ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন ।
নির্বাচনে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, ইউপি সদস্য দিদারুল আলম , আব্দুল কাদির, সিলভেষ্টার পাটান, মোশাহিদ আলী, হারুন মিয়া, দরছ মিয়া, লসমি নারায়ন অলমিক, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আল মাহমুদা বেগম ও রায়না বেগম।
কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান , প্যানেল চেয়ারম্যান সহ ও সকল সদস্যদের নিয়ে তিনি কর্মধা ইউনিয়নকে দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়বো চান । কর্মধা ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন ।