মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৬ মে ২০ ২৪
৮:০ ৬ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে ছাত্রলীগ ও বিএনপি-জামায়াতের সংঘর্ষ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে উপজেলা ছাত্রলীগ ও বিএনপি-জামায়াতের সংর্ঘষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২৬ মে) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে এক আনন্দ মিছিলের আয়োজন করেছিলো গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মূলত এরই জের ধরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর এ হামলা করে।

জানা যায়, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাথে বেশ কয়েক বছর যাবত হিংসাত্মমূলক রাজনীতি করে আসছে বিএনপি ও জামায়াতের লোকজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ বিজয় লাভ করায় গত ২৬ মে আনন্দ মিছিলের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।

পরে ঘটনার দিন আনন্দ মিছিলের উপর অতর্কিত হামলা চালায় বিএনপি-জামায়াত। এতে গুরুতর আহত হন পানিয়াগা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সরকারি কলেজের ছাত্র নেতা লিমন আহমেদ।

উক্ত আনন্দ মিছিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সূত্রে আরো জানা যায়, ওই সময় আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় ছাত্রলীগের কোন নেতাকর্মীর উপর মামলা হয়নি।

কিন্তু এখন বিএনপি ও জামায়াতের লোকজন মামলা করার জন্য থানায় ধরনা দিচ্ছেন। ছাত্র নেতা লিমন আহমেদকে প্রধান আসামি করে থানায় মামলা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে বলে পরিবারের দাবি। বর্তমানে ছাত্রনেতা লিমন আহমেদ জীবন রক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ