শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
২৮ জুন ২০ ২২
৯:৪৯ অপরাহ্ণ

বিশ্বনাথে আনসার ভিডিপির সদস্যের মধ্যে ত্রাণ বিতরণ

সিলেটের বিশ্বনাথে বন্যার্ত ও অস্বচ্ছল ১শ আনসার ভিডিপির সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেটের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের পক্ষ থেকে, সিলেট রেঞ্জের উপ মহা-পরিচালক নুরুল হাসান ফরিদের নির্দেশনায় ও জেলা কমান্ডেন্ট এনামুল খানের তত্ত্ব¡াবধানে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণের তালিকায় ছিল, চিড়া, গুড়, মুড়ি, লবন, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও দিয়াশলাই। মঙ্গলবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রশিক্ষক হাবিবুর রহমান সাজ্জাদ ও প্রশিক্ষিকা এমি বেগম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ