সোমবার, মে ২৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৩১ জানুয়ারী ২০ ২১
১১:১৬ অপরাহ্ণ

১৩ মার্চ খুলে দেওয়া হবে ঢাবির হল

করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়া হবে। হল খোলার দুই সপ্তাহ পরে পরীক্ষা নেয়া শুরু হবে।

আজ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য(শিক্ষা অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জনকন্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী মার্চ মাসের ১৩ তারিখে হলের আবাসিক পরীক্ষার্থীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে হল খুলে দেয়া হবে। ডিনবৃন্দ বিভাগ ও ইনস্টিটিউটগুলোর চেয়ারম্যান ও পরিচালকদের সঙ্গে আলোচনা করে কোন সেমিস্টারের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন তা নির্ধারণ করা হবে।

অর্থাৎ মাস্টার্স কিংবা অনার্সের কোন সেমিস্টারের পরীক্ষা আগে হবে তা নির্ধারণের পর যাদের আগে পরীক্ষা হবে তাদের হলে তোলা হবে। এর দুই সপ্তাহ পর পরীক্ষা শুরু হবে। এছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক অফিস কার্যক্রম শুরু হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ