৫:৪৭ অপরাহ্ণ
কমলগঞ্জে স্ত্রীর লাশ পুঁতা ছিল নিজ আঙিনায় ৩৬ দিন
মৌলভীবাজারের নিখোঁজের ১ মাস ৬ দিন পর সুচিত্রা শব্দকর (৪০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা চা পশ্চিম লাইন এলাকায় নিজ বাড়ির আঙিনার পাশে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুচিত্রা শব্দকর পশ্চিম লাইন এলাকার সুবাস বাউরী অরপে নুনুর স্ত্রী। এই দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘাতক স্বামী সুবাস বাউরী জানায়, পারিবারিক কলেহের জেরে চলতি বছরের ২২ জুন সুচত্রা নিখোঁজ হন।
প্রায় ৩৬ দিন পর ২৮ জুলাই বুধবার সকালে মেয়ে সীমা শব্দকর (২২) জেরার মুখে সুবাস একপর্যায় স্বীকার করে কুড়ালে বেট দিয়ে আঘাতে সুচিত্রার মৃত্যু হলে সে লাশ গোপনের জন্য আঙিনার পাশে লাশ পুঁতে রেখেছে।
একথা শুনে চিৎকার শুরু করলে সুবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকার লোকজন তাকে পাত্রখোলা জামে মসজিদ এলাকা থেকে স্থানীয় লোকজন সুবাস কে আটক করে বাড়ি এনে গাছের সাথে বেধে রেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধির কাছে হত্যার করেছেন বলে স্বীকার করেন সুবাস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ গৃহবধুর লাশ উদ্ধারের কার্যক্রম চলাচ্ছে।