১:২৪ অপরাহ্ণ
সভাপতি বেলাল ও সম্পাদক শওকত
কমলগঞ্জ চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন সম্পন্ন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার (২৩৫৯) রেজিঃ এর অন্তর্ভুক্ত ভানুগাছ চৌমুহনী সিএনজি পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কোন প্রার্থী না হওয়ায় বেলাল আহমেদ সিলেকশনে সভাপতি নির্বাচিত হন।
শুক্রবার (৭জুলাই) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাইদ আলী, এবং সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিল মুজিবুর রহমান।
দিনব্যাপি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শেষে রাত ৮ টায় প্রিজাইডিং অফিসার মোসাহিদ আলী ফলাফল প্রকাশ করেন। সহ সভাপতি দেলু মিয়া (ছাতা মার্কা), সাধারণ সম্পাদক পদে শওকত আহমেদ (মই মার্কা), সহ সাধারণ সম্পাদক পদে আরজু মিয়া (হরিণ মার্কা), সাংগঠনিক সম্পাদক আতিউর রহমান আশিক (ডাব মার্কা), লাইন সম্পাদক পদে,শিবির মিয়া ( গরুগাড়ী মার্কা), দপ্তর সম্পাদক পদে রাসেল মিয়া (মাছ মার্কা), কোষাধ্যক্ষ আব্দুল খালিক (ফুটবল মার্কা), প্রচার সম্পাদক সায়মন মিয়া (সিএনজি মার্কা) ও সদস্য পদে হারুন মিয়া (তরোয়াল), আব্দুল আহাদ (বালতি মার্কা),সাদ্দাম হোসেন (কবুতর মার্কা) নিয়ে নির্বাচিত হয়েছেন। পরিবহন শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলমাছ মিয়া বলেন, যারা নির্বাচিত হয়েছেন সবাই সুন্দরভাবে দায়িত্ব পালন করার দাবী জানাচ্ছি।