৮:৩৮ অপরাহ্ণ
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টায় কেছুলুটি এলাকায় ৩১০ সিগন্যালের আউটারের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারি মাস্টার উত্তম দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত এপথে ৪টি ট্রেন আপ ডাউন করেছে।
ঠিক কোন সময় কোন ট্রেনের নিচে কাটা পড়ে এ ব্যক্তি কাটা পড়েছে তা ঠিক করে বলা যাচ্ছে না। সকালে তিনি ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানায় অবহিত করেছেন। ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যাওয়া শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহমান গাজী বলেন,ধারণা করা হচ্ছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেসের নিচে পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
তার বয়স আনুমানিক ৪৫ বছর ,কিন্তু তার পরিচয় এখনও জানা যায়নি। শ্রীমঙ্গল রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত এসআই সেলিম উজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। লাশের ময়না তদন্তদের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।