রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৬ এপ্রিল ২০ ২২
৮:৩০ অপরাহ্ণ

নগরীর কাষ্টঘরে সুইপার সম্প্রদায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় পরিচ্ছন্ন কর্মী (সুইপার) সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন বিশিষ্ট সমাজসেবী হাবিদা বেগম জ্যোস্না। খাদ্যসামগ্রী বিতরণ কালে জ্যোস্না বলেন, সুইপার সম্প্রদায়ের মানুষের পাশে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। ভোর হওয়ার আগে শহরকে পরিচ্ছন্ন রাখেন যারা তাদের কথা আমাদের ভাবা উচিত।

তাদের কারনেই সকাল হলেই সুন্দর পরিপাঠি শহর দেখতে পাই। সুস্থ্যভাবে বেচে থাকার অধিকার রয়েছে তাদেরও। সিলেটের কাষ্টঘর সুইপার পল্লীতে রয়েছেন অসহায় এ সম্প্রদায়ের মানুষ। তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন পবিত্র মাহে রমজানে সাধ্যমত তাদের পাশে দাড়াই। খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন-জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার সভাপতি সৈয়দা রাবিয়া আক্তার রিয়া, সমাজসেবী সাপিয়া বেগম, হেনা বেগম, সমাজকর্মী সায়েম মিয়া প্রমুখ।- বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ