বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৬ এপ্রিল ২০ ২০
২:০ ২ পূর্বাহ্ণ

ছাতকে জেলা প্রবেশপথ গোবিন্দগঞ্জে যানবাহনে পুলিশের ব্যাপক তল্লাশি

হাসান আহমদ,ছাতক প্রতিনিধি:: করোনা প্রতিরোধে সুনামগঞ্জ জেলা লকডাউন ঘোষনা করায় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম এঁর দিক নির্দেশে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে থানার অফিসার ফোর্স , ট্রাফিক পুলিশসহ জেলার প্রবেশপথ ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে জরুরী খাদ্য সরবরাহের গাড়ী, ঔষধ সরবরাহের গাড়ীসহ রুগীর গাড়ী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করেন। বাহিরের জেলার লোকজন সুনামগঞ্জ জেলায় প্রবেশ বন্ধ করার লক্ষে যানবাহন তল্লাশি করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর তত্বাবধানে থানা পুলিশ করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ