১০ :৪৭ অপরাহ্ণ
মহানবী(সাঃ)'র ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজারে বিােভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মাধবপুর ইউনিয়ন তালামিযের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মাধবপুর ও এর আশপাশের মুসুল্লি ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক-শিার্থীরাসহ সর্বস্তরের জনসাধারণ এ বিােভে অংশ নেয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে মানববন্ধন ও বিােভ মিছিল বের করা হয় । মিছিল টি মাধবপুরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে বাজার সংলগ্ন মাধবপুর জামে মসজিদ মার্কেট সম্মুখে বিােভ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে ইউনিয়ন তালামিয সভাপতি মো. সোলেমান হোসেনের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক রিয়াজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা তালামিযের সম্পাদক কারী মো. রকিব আহমেদ, সফাত আলি সিনিয়র ফাজিল মাদ্রাসার তালামিয সম্পাদক মো. তৌফিক আহমেদ, ইউনিয়ন আল ইসলাহ'র সভাপতি কারী মাওলানা আব্দুল করিম, যুবলীগ নেতা শাহআলম প্রমূখ। বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে মা চাওয়ার আহ্বান জানান। এসময় এ ঘটনায় বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রতি নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।