রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২১ মার্চ ২০ ২২
১২:৪৯ পূর্বাহ্ণ

প্রতিবেশীর কল্যাণে কাজ করা পরম তৃপ্তির
গোলাম মোস্তফা-খাইরুন নেছা ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র মাহে রমজানে রোজাদার পরিবারকে সহায়তা করার জন্যে নগরীর ৮২/৩ নুরানী সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় অর্ধশত পরিবারের মধ্যে প্রায় দেড় হাজার কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গোলাম মোস্তফা ও খাইরুন নেছা ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার বিকেলে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, মশুর ডাল, তেল, পিয়াজ, চানা, বুটের ডাল, খেজুর, লবন, রসুন, আদা ও আলু। খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সামাজিক জীব হিসেবে প্রতিবেশীর স্নেহ ভালোবাসায় আমরা বেড়ে উঠি। তাই তাদের কল্যাণে কাজ করা পরম তৃপ্তির। এই প্রেক্ষাপটে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবেশীর কল্যাণে এগিয়ে আসা উচিত।

গোলাম মোস্তফা ও খাইরুন নেছা ট্রাস্টের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য শাহীন মোস্তফা, শাকিল মোস্তফা, সাকিব মোস্তফা,আরমান মোস্তফা, মিলাদ আহমদ ও ওয়াহিদুর রহমান নাহিয়ান প্রমুখ। শাহীন মোস্তফার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন ট্রাস্ট সদস্য আমোরিকা প্রবাসী আরিফ মোস্তফা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ