বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ এপ্রিল ২০ ২০
১:২৭ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে অসহায় মানুষের পাশে এসআই অনুজ কুমার দাশ

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ করোনায় গৃহবন্দি কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। বিতরণ করেছেন ত্রাণ সামগ্রী। উৎসাহিত করেছেন সমাজের বিত্তবান ব্যক্তিদের। 
৩ মার্চ শুক্রবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার তাজপুর বড় বাড়ি (মাধবপুর) নিজ গ্রামে এসআই অনুজ কুমার দাশের ব্যক্তি উদ্যোগে এক শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও ১০ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ লিটার সোয়াবিন, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ ও ১টি সাবান করে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ১০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ