বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
১৭ মার্চ ২০ ২২
১০ :৪২ অপরাহ্ণ

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাফিজ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টায় উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের অদুরে ভাদাইর দেউল এলাকায় ঘটনা ঘটে। নিহত রাফিজ মিয়া উত্তর ভাদাইরদেউল গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে। জানা যায়, সকালে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন যাওয়ার পথে কাটা পড়েন রাফিজ মিয়া। পরে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে অবগত করলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ