শুক্রবার, অক্টোবর ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ ডিসেম্বর ২০ ২০
৯:৫৬ অপরাহ্ণ

 প্রধানমন্ত্রীর উপহার কমলগঞ্জে ৫০টি গৃহ পাচ্ছে অনগ্রসর শব্দকর পরিবার

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন ২ প্রকল্পের “আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার” প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি ইউনিয়নে অনগ্রসর শব্দকর সম্প্রদায়ের ৫০টি ঘরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। 
বুধবার (৯ ডিসেম্বর) বেলা ২টায় পতনউষার ইউনিয়নের হরিশচরণ গ্রামে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে মুন্সীবাজার ও পতনউষার ইউনিয়নে পিছিয়ে পড়া শব্দকর সম্প্রদায়ের গৃহহীন ৫০ পরিবারের জন্য ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘরে ব্যয় হবে ১ লাখ ৭০ হাজার টাকা করে। ৫০টি ঘরে মোট ব্যয় হবে ৮৫ লাখ টাকা। ইতোমধ্যে ৪টি ঘরের আংশিক নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকি ঘরগুলো নির্মাণ করা হবে।
 কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আশ্রয়ান প্রকল্পের ঘর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. মোসাদ্দেক আহমদ, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ প্রমুখ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ