বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৪ নভেম্বর ২০ ২৩
৫:৪৮ অপরাহ্ণ

১৫ ও ১৬ নভেম্বর অবরোধের সমর্থনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে আগামী ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর পঞ্চম দফার অবরোধ কর্মসূচি ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে। অবরোধের সমর্থনে আজ বিকাল ৩টায় সিলেট নগরীর বন্দর বাজারে বিক্ষোভ মিছিল করে সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা। এ সময় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডাঃ জাহিদুল কবির, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রজব আহমদসহ- সারা দেশ ও সিলেটের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ