রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৭ মার্চ ২০ ২২
৫:৫১ অপরাহ্ণ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আজ সোমবার (৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. গোলাম সরওয়ার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেলসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ