১০ :২৮ অপরাহ্ণ
ধলই চা বাগানে শ্রমিক অসন্তোষ: অভিযুক্ত ব্যবস্থাপক প্রধান কার্যালয়ে, সহকারী ব্যবস্থাপক ভারপ্রাপ্ত
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ:: গাছ কাটার অভিযোগ তুলে গত ২৩ জুন (মঙ্গলবার) মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে ধলাই চা বাগানের শ্রমিত সন্তান হীরা ভরকে (২২) ব্যবস্থাপক আমিনুল ইসলামসহ কয়েকজন পাহারাদার মিলে বেদড়কভাবে পিটিয়েছিলেন। তার সাথে ঘটনার দিন বিকালে ব্যবস্থাপক ইচ্ছে মাফিক নির্যাতিত হীরা ভরের বাবা চা শ্রমিক রাধে শ্যামের কাছ থেকে মুচলেখা নিয়েছিলেন ২৯ জুনের মধ্যে নির্যাতিত যুবক স্বপরিবারে চা বাগন ত্যাাগ করতে হবে। এ ঘটনায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়ে ২৯ জুন সোমবার চা শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে কারকানার সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করলে অভিযুক্ত ব্যবস্থাপক নিরাপত্তাহীনতায় বাগান ত্যাগ করেছিলেন। রোববার (৫ জুলাই) সন্ধ্যা চা বাগান ব্যবস্থাপনা, পঞ্চায়েত কমিটি, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে মাধবপুর ইউনিয়ন পরিষদে সমাঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চা শ্রমিকদের প্রতিবাদের মুখে অবশেষে অভিযুক্ত ব্যবস্থাপক আমিনুল ইসলামকে আপাতত ধলই চা বাগান কোম্পানীর প্রধান কার্যালয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে চা বাগানে স্বাভাবিক কাজকর্ম পরিচালনার জন্য সহকারি ব্যবস্থাপক জাকারিয়া হাবিবকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু ধলাই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইকা বলেন, চা বাগান চালু রাখার স্বার্থে সোমবার চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, বাগান পঞ্চায়েত কমিটির সদস্য, ইউপি চেয়ারম্যান ও চা বাগান ব্যবস্থাপককে নিয়ে তাৎক্ষনিক সোমবার (২৯ জুন) বৈঠক করা হয়েছিল। সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টানা ৪ ঘন্টা বৈঠকের পরও অভিযুক্ত ব্যবস্থাপক সহযোগিতা না করে পরবর্তী রোববার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে তার বাংলোয় ফিরে যান। এতে ধলই চা বাগানে সাধারণ চা শ্রমিকদের মাঝে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অবশেষে এ উত্তেজনার মাঝে সোমবার সন্ধ্যার পর ব্যবস্থাপক আমিনুল ইসলাম ধলই চা বাগান ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
চা শ্রমিক ইউনিয়ন নেতা নির্মল দাশ পাইনকা আরও বলেন, রোববার ( ৫জুলাই ) ধলই চা বাগান কোম্পানীর ডিজিএম খালেদ খান,মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, ধলাই চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও চা শ্রমিক ইউনিযনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধলই চা বাগান কোম্পানীর ডিজিএম খালেদ খান বলেন, প্রধান কার্যালয়ের মতামত ছাড়া তিনি আপাতত কোন সিদ্ধান্ত দিতে পারবেন না। তাই সাময়িকভাবে ব্যবস্থাপক আমিনুল ইসলামকে প্রদান কার্যালয়ে কাজ করতে হবে। আর চা বাগানের স্বাভাবিক কাজকর্মের জন্য সহকারি ব্যবস্থাপক জাকারিযা হাবিবকে ধলই চা বাগানের সহকারি ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ধলই চা বাগানের সহকারি ব্যবস্থাপক জাকারিয়া হাবিব বলেন, মূলত ডিজিএম মহোদয় রাউন্ডে থাকবেন। আর তিনি (জাকারিয়া হাবিব) ধলই চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ধলই চা বাগান কোম্পানীর ডিজিএম খালেদ খান বলেন, প্রধান কার্যালযের উর্দ্ধতন কর্মকর্তাদের মতামতের জন্য কয়েক দিন সময় নেওয়া হয়েছে। এসময়টুকুর ব্যবস্থাপক আমিনুল ইসলাম প্রধান কার্যালয়ে থাকবেন। আর তিনি (ডিজিএম) রাউন্ডে থেকে বাগান তদারকি করবেন। আর সহকারি ব্যবস্থাপক ধলই চা বাগানের সমায়কি ভারপ্রাপ্ত ব্যবস্থাপক থাকবেন।