রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৯ এপ্রিল ২০ ২২
৯:৫৩ অপরাহ্ণ

রেজওয়ান আলী কয়েছ ও শিওরখাল ওয়ান কমিউনিটির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকারকর্মী রেজওয়ান আলী কয়েছের উদ্যোগে চতুর্মাসিক চাল বিতরণ ও পবিত্র রমজান উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে রেজওয়ান আলী কয়েছের উদ্যোগে গঠিত শিওরখাল ওয়ান কমিউনিটির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে এ খাদ্যসামগ্রী ও চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী রোস্তম আলী, হাজ্বী আব্দুল ওয়াহিদ, সমাজকর্মী জুবায়ের খান রাজু, সমছু মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এস এম হেলাল, সাংবাদিক তারেক আহমদ, সমাজকর্মী আব্দুশ শহীদ, কয়েছ আহমদ প্রমুখ। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী রেজওয়ান আলী কয়েছ ২০১৮ সাল থেকে তার নিজ গ্রাম শিওরখালের দরিদ্র লোকজনের মাঝে প্রতি চার মাস পরপর ২৫ বস্তা চাল বিতরণের উদ্যোগ নেন। পরে, স্থানীয় মুরুব্বীদের অনুরোধে ২৫ থেকে ৩৫ বস্তায় উন্নীত করেন। ধারাবাহিক ভাবে এখন তিনি প্রতি চার মাস পরপর ৭৫ বস্তা চাল বিতরণের ধারাবাহিকতা বজায় রয়েছেন। এছাড়াও রেজওয়ান আলী কয়েছ বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় যেকোন দুর্যোগ-দুঃসময়ে সহযোগীতা অব্যাহত রেখেছেন। দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট নির্মাণ সহ সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে রেজওয়ান আলী কয়েছের ভূমিকা অপরিহার্য।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ