৯:০ ১ অপরাহ্ণ
সিলেটে প্রতিবন্ধী মানুষের মধ্যে বন্ধু মহলে ত্রাণ বিতরণ
প্রতিবন্ধী মানুষের মধ্যে বন্ধু মহলের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠান গত ২৯ জুন বুধবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ এর সভাপতিত্বে ও মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপক স্বপন মাহমুদ।
জাবেদ আহমদ বন্ধু মহলের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ’র কোষাধক্ষ মাসুম আহমেদ চৌধুরী, সুপার ভাইজার রায়হান খান, বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রোকসানা বেগম, দিদার আহমেদ, শিক্ষিকা নমিতা রানী দে প্রমুখ। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ও অভিবাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাবেদ আহমদ বন্ধু মহলের পক্ষ থেকে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে চাল, ডাল, পিয়াজ, আটা ইত্যাদি বিতরণ করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়ন ও কল্যাণে সর্বদা জাবেদ আহমদ বন্ধু মহল কাজ করে যাচ্ছে। দুর্যোগ সহ বিভিন্ন সময় সহায়তা ও উপহার নিয়ে তাঁরা প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় ত্রাণ বিতরণ করছেন। বক্তারা তাদের মত সমাজের বৃত্তবান, দানশীল ব্যক্তিবর্গদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি