বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
১৫ জুলাই ২০ ২১
২:২৫ পূর্বাহ্ণ

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুলাউড়ায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে আসিফ হোসেন বখস নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, (১৪ জুলাই) বুধবার বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের কাতার প্রবাসী দেলোয়ার হোসেন দিলু বখস এর শিশু পুত্র আসিফ মা-বাবার অজান্তে ঘর থেকে বের হয়ে গেলে তাকে খুজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। ওই দিন বিকাল ৫ টার দিকে শিশুটিকে হঠাৎ বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখা যায়।

পরে তাকে পানি থেকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। শিশু আসিফের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পিতা কাতার প্রবাসী দেলোয়ার হোসেন দিলু বখস সন্ধ্যায় তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ