৯:৪০ অপরাহ্ণ
যুক্তরাজ্য বিএনপি নেতা আসাদুজ্জামান'র ঈদ পুর্ণমিলনীতে নেতাকর্মীদের ঢল
সিলেটের বালাগঞ্জে দীর্ঘ সতের বছর পর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (০২ এপ্রিল ২৫) বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামস্থ যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর আয়োজনে তার নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে পুর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি'র সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সমবায়ক বিষয়ক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম।
অনুষ্ঠানে যোগদান করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান,অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,জেলা বিএনপির ক্ষুদ্র ঋন ও সমবায়ক বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন রিপন, উপজেলা কৃষক দলের আহবায়ক ছইল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পনির আজাদ,সহ-সভাপতি নজরুল ইসলাম জিতু, উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক,উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সচিব দেলোয়ার হোসেন মুকিত।
উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের প্রায় ১হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করে৷ আগত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে পরিবেশিত হয় বিভিন্ন আইটেমের সেমাই ও নানা মুখরোচক খাবার এবং মিষ্টান্ন, যা অতিথিদের মনে করিয়ে দেয় ঈদের দিনের বিশেষ স্বাদ। প্রাণখোলা আড্ডা, আন্তরিক কুশল বিনিময় এবং নবীন প্রবীনদের মধ্যে বন্ধনের এক উষ্ণ পরিবেশ তৈরি হয়।