বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
বড়লেখা প্রতিনিধি::
১৫ আগস্ট ২০ ২১
১০ :০ ৬ পূর্বাহ্ণ

বড়লেখায় যুবদল-যুবলীগের সংঘর্ষে আওয়ামীলীগ কর্মী নিহত

বড়লেখা উপজেলার কাঠালতলী ইউনিয়নে যুবদলের সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতকর্মীদের সংঘর্ষে তারেক আহমেদ নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। আজ ১৫ আগষ্ট (রোববার) বিকেলে কাঠালতলী বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাঠালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনাম উদ্দিন বাদী হয়ে আজ রাত ৮ টায় বড়লেখা থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, কাঠালতলী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাদের অফিসে কেক কাঠার আয়োজন করে। এতে জন্মদিন পালন না করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয়।

কিন্তু বাধা উপেক্ষা করে জন্মদিন অনুষ্ঠান চালিয়ে যেতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সংঘবদ্ধভাবে যুবদলের অনুষ্ঠানে হামলা করে বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী তারেক আহমেদ গুরুতর আহত হন। পরে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করলে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত তারেককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত পুলিশ তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাঠালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনাম উদ্দিন বাদী হয়ে বিএনপি ও যুবদলের ১৩ জনের বিরুদ্ধে মামালা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি হলেন, বড়লেখা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মুকিতের ছেলে সাব্বির আহমেদ।

অন্যান্য আসামিরা হলেন, কাঠালতলী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল জব্বার, সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, যোগাযোগ সম্পাদক নোমান আহমদ ও জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদ, দপ্তর সম্পাদক শাহিন মিয়া, যুবদল নেতা বাবুল মিয়া, কবির আহমদ, বাবুল ইসলাম, শেখ সুহেল মিয়া ও জাবেদ আলী। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম চৌধুরী বলেন, তারেক আহমেদ নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন এনাম উদ্দিন চেয়ারম্যান। আমরা আসামিদের গ্রেফতার করতে সাড়াশি অভিযান চালিয়ে যাচ্ছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ