বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৬ জুলাই ২০ ২০
৪:০ ৪ অপরাহ্ণ

চুনারুঘাটে চোলাই মদের কারখানায় প্রশাসনের অভিযান, দু’জন আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জ চুনারুঘাটের আমু চা বাগানে চোলাই মদ তৈরীর একটি কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এ অপকর্মের সাথে জড়িত ক্রেতা-বিক্রেতা দু'জনকে আটক করেছে পুলিশ। এরা হলো, কারখানার মালিক রাজেশ গড় ও মদ ক্রেতা রনজিৎ দেব। 

রবিবার (২৬ জুলাই) দুপুরে চুনারুঘাটের সহকারী কমিশনা (ভুমি) মিল্টন চন্দ্র পাল ও থানার ওসি শেখ নাজমুল হক, মদ ক্রেতা রনজিত দেবের স্বীকারোক্তি মতে আমু চা বাগানের পুরান লেনের রাজেশ গড়ের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর কাঁচামাল, সরঞ্জাম উদ্ধার করে পুড়িয়ে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধূরী ও ইউপি মেম্বার চন্দ্র তাঁতী। সহকারী কমিশনার বলেছেন, মদ বিক্রেতা ও ক্রেতার ৬ মাসের জেল হতে পারে। এ অভিযান অব্যাহত থাকবে। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ