১০ :২৮ অপরাহ্ণ
কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক বাছিত আহত
মৌলভীবাজারের জেলার কমলগঞ্জ উপজেলার দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁন। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। (১৩ আগষ্ট)শনিবার দুপুরে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উবাহাটা (মান্দারিবন) এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
জানাযায়, কমলগঞ্জ মৌলভীবাজার সড়কের উবাহাটা নামক স্থানে সংঘবদ্ধ দৃর্বত্তরা আব্দুল বাছিত খাঁনের উপর দেশীয় অস্ত্র এলোপাতাড়ী ভাবে কুপিয়ে রাস্তায় পেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থাণীয় বাসিন্ধারা আব্দুল বাছিত খাঁনকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা এবং কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান হাসপাতালে ছুটে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর এবং শেষে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত হামলার প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।