১:৩৪ পূর্বাহ্ণ
বিজয় দিবসে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলাধীন রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আল ইসলাহর সভাপতি ও রসুলগঞ্জ আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল হক, সিলেট মহানগর তালামীযের সাবেক সভাপতি ও রসুলগঞ্জ আলিম মাদরাসার সহকারি শিক্ষক এনাম উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলার সহ প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ সালিক, বিশিষ্ট সমাজসেবক কয়সর মিয়া।
শাখা সভাপতি হাফিজ মাসহুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফর আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রসুলগঞ্জ আলিম মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা উমর ফারুক,ইলিয়াছ মিয়া,রুকনুজ্জামান,আজাদুল হক,আখতার মিয়া,আব্দুন নুর,জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সহ সাধারন সম্পাদক আব্দুল ওয়াহিদ, পাটলী ইউনিয়ন আল ইসলাহের সাংগঠনিক সম্পাদক শানুর আলী, ছাত্র সংসদের জি.এস মুহিবুর রহমান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।