সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ আগস্ট ২০ ২০
২:৪৪ অপরাহ্ণ

জগন্নাথপুরে আজিদ এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা-আলাগদি গ্রামে আজিদ এডুকেশন ফাউন্ডেশন ট্রাস্টের প্রথম মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আবু তাহের আজিদ এর অর্থায়নে ২১ জন শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়। 
৪ আগস্ট মঙ্গলবার ঐতিহ্যবাহী পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি হাজী মোজাহিদ গণির সভাপতিত্বে এবং শিক্ষক আক্তার হোসেন ও অলিউর রহমান সাফুর এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলাউর রহমান আলা, শিক্ষানুরাগী কওছর রশীদ, আখলাক মিয়া, আলিম উদ্দিন, শিক্ষক দেবু দাস, শিক্ষানুরাগী ফরুক আহমদ, মাসুম আহমদ প্রমূখ।
এ সময় সাবেক ইউপি সদস্য আবদুল বাকি, আতাউর রহমান মতিন, ধন মিয়া, সুহেল মিয়া, জাহাঙ্গীর মিয়া, আবু নাসের জাহেদ, আকবর মিয়া, লায়েক মিয়া, বেলায়েত হোসেন, রুজেল মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ