বুধবার, মার্চ ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৭ জানুয়ারী ২০ ২৬
৯:৪৫ অপরাহ্ণ

সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের অভিনন্দন

সিলেটের শতবর্ষের ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব।

এক শুভেচ্ছা বার্তায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ বলেন, সিলেট প্রেসক্লাব বৃহত্তর সিলেটের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান।

আন্দোলন সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে সিলেট প্রেসক্লাবের।

নবনির্বাচিত সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুর ও সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে নতুন কমিটি সিলেট প্রেসক্লাবকে আরো গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

আমরা তাদের সফলতা কামনা করছি। এছাড়ও নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ