সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি:
১৯ ফেব্রুয়ারী ২০ ২৫
৯:৪৪ অপরাহ্ণ

সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৬টি থানার আহবায়ক কমিটি অনুমোদিত

সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৬টি থানার আহবায়ক কমিটি অনুমোদন করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মহানগর বিএনপির কোতোয়ালী, বিমানবন্দর, শাহপরাণ (রহ.), জালালাবাদ, দক্ষিণ সুরমা ও মোগলবাজার থানা কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন নেতৃবৃন্দ।

কোতোয়ালী থানা কমিটির আহবায়ক হলেন ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্য সচিব সোয়েব আহমদ। বিমানবন্দর থানা কমিটির আহবায়ক আব্দুল কাদির সমসু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা।

শাহপরাণ থানা কমিটির আহবায়ক আব্দুল মুনিম ও সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু। জালালাবাদ থানা কমিটির আহবায়ক শহীদ আহমদ ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ।

দক্ষিণ সুরমা থানা কমিটির আহবায়ক ডা. এনামুল হক ও সদস্য সচিব মকসুদ আহমদ। মোগলবাজার থানা কমিটির আহবায়ক আব্দুল হাসনাত ও সদস্য সচিব জামাল আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ