বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৪ ফেব্রুয়ারী ২০ ২১
৬:০ ৯ অপরাহ্ণ

রাজনগর থেকে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

মৌলভীবাজার জেলার রাজনগর থেকে মোস্তাক আহমদ(১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার কাজির হাট এলাকা থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ মোস্তাক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ নিলাম পাড়ার পিয়ার উদ্দিনের ছেলে। নিখোঁজের পরিবার জানায়, গত ১৬ জানুয়ারি কাজির হাট এলাকার একটি মাদরাসায় ভর্তি হয় মোস্তাক আহমদ(১৬)।

তার চাচা শাকিল আহমদ সেখানকার একটি মসজিদের ইমাম। চাচার মাধ্যমে মাদরাসায় ভর্তি হয়ে চাচার কাছে থেকেই মাদরাসা আসা যাওয়া করতো।

গতকাল বুধবার তার লজিংয়ে যাওয়ার কথা থাকলেও এর আগেরদিন মঙ্গলবার বিকেল ৩টা থেকে সে নিখোঁজ হয়। সম্ভ্যাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে রাজনগর থানায় (জিডি নং-১৪০/০৩-০২-২১ইং) একটি সাধারণ ডায়েরি করা হয়। কোনো সুহৃদ ব্যক্তি মোস্তাকের সন্ধান পেলে ০১৭২৬-৬৮১০১৬ ও ০১৭১৮-৭৯১৬৩২ নাম্বারে অথবা রাজনগর থানায় যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ