রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ মে ২০ ২২
১১:৪৭ অপরাহ্ণ

এমুহুর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে বন্যার্থ মানুষের পাশে দাড়ানো: আব্দুর রহমান জামিল
কোম্পানীগঞ্জে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল বলেছেন, এমুহুর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে বন্যার্থ মানুষের পাশে দাড়ানো। আমরা যত তাড়াতাড়ি বন্যার্থ মানুষের পাশে দাড়াতে পারবো ততো তাড়াতাড়ি তাদের দূর্ভোগ লাঘব হবে। তারা আবার ঘুরে দাড়াতে পারবে। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর উদ্যোগে কোম্পানিগঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খাবার ও হাউজিন সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন । শনিবার (২১ মে) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখালএ ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার ও ১০০ পরিবারের মধ্যে হাইজিন কিটস বিতরণ করা হয়। তেলিখাল ইউপি সদস্য ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী সদস্য সোয়েব আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের সদস্য বদরুল আযাদ শুভ, ফয়জুন্নেছা রুমানা, ইমাজ উদ্দিন, নাবিদ, সানি প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ