বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২০ মার্চ ২০ ২১
৯:১৬ অপরাহ্ণ

কোভিড-১৯, কমলগঞ্জে পথচারীর সচেতনতা বাড়াতে মাঠে নামলো পুলিশ

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (২০মার্চ) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পৌরসভাধীন ভানুগাছ বাজার চৌমুহনা,উপজেলা চৌমুহনাসহ বিভিন্ন মোড়ে মোড়ে দাড়িয়ে সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ কমলগঞ্জ থানা পুলিশ ।

এ সময় যে সব পথচারী মাস্ক পরেন নাই তাদেরকে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন পুলিশের প্রচারণা টিম। এ ছাড়াও মাস্ক বিহীন পথচারীদেরকে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়।

এ প্রচারণায় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ইয়ারদৌস হাসান, পরিদর্শক তদন্ত মো.সোহেল রানা, এস আই ফজলে এলাহি, এ এস আই আনিছুর রহমান, এ এস আই হামিদসহ পুলিশ সদস্যরা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়, আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। সংক্রমণ রোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ