রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৩১ মার্চ ২০ ২২
১:৪৬ পূর্বাহ্ণ

পূর্ব গৌরীপুর লতিফিয়া ইসলামি সমাজসেবা পরিষদের উদ্যোগে
পাচঁশত শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন মাজিদ বিতরণ
দারুল আরকাম লতিফিয়া মাদরাসায় পূর্ব গৌরীপুর লতিফিয়া ইসলামি সমাজসেবা পরিষদের উদ্যোগে ৫০০ কোরআন মাজিদ, ২০০ প্রাথমিক তাজবিদ, ১০০ আল কাউলুছ ছাদীদ ও ২৫ টি আল খুতবাতুল ইয়াকুবিয়া বিতরন করা হয়েছে। আজ ৩০ মার্চ (বুধবার) বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রোজিনা আক্তার। প্রধান বক্তার বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদির তালুকদার, মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী, লতিফিয়া পরিষদের আজীবন সদস্য তামিমুল করিম হৃদয়, ইউপি সদস্য খলিলুর রহমান খলকু, মাওঃ শেখ আব্দুল করিম, লাল মিয়া, আং কাইয়ুম সিদ্দিকি, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মহি উদ্দিন তালুকদার,পরিষদের প্রবাসী সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লতিফিয়া পরিষদের সহ- সভাপতি জিল্লুল হক, সহ সাধারণ সম্পাদক শেখ বদরুল আলম, প্রচার সম্পাদক জায়েদুর রহমান, সহ প্রচার সম্পাদক সালাহ উদ্দিন,অর্থ সম্পাদক এস.এম মনোয়ার হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মারুফ তালুকদার মিজু, হাফিজ আব্দুল মালিক, মির্জা হাবিবুর রহমান ইমাদ, কামাল হোসেন, মাসুম আহমদ, গোলাম মোস্তফা প্রমুখ । -বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ