আসাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১০ :৩৫ অপরাহ্ণ
বিলেতে কমলগঞ্জের শতজন ও প্রকাশিত কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার দুপুর ১টায় লেখক-কবি সৈয়দ মাসুমের ‘বিলেতে কমলগঞ্জের শতজন’, ‘বিধ্বস্ত প্রাচীর’ ও ‘অরক্ষিতার আর্তনাদ’ গ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ. সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড, মো. আব্দুস শহীদ এমপি। গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক লেখক -গবেষক ড. সেলু বাসিত। প্রধান আলোচক ছিলেন কবি, শিক্ষাবিদ, গবেষক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়াইব জিবরান।
উৎসব অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক লেখক-গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুলতানা জেসমিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষেদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক, কবি অবিনাশ আচার্য্য, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক, কবি শাহাজান মানিক, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে এর উপদেষ্টা আলহাজ¦ এম, এ, ছালাম, আলহাজ¦ মোহাম্মদ আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী (রাসেল) প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উৎসব অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মাহবুব।
আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রিটিশ আমলে ইংরেজ সিভিলিয়ান কর্মকর্তারা বাংলা ও ভারতবর্ষ নিয়ে প্রাচ্যতাত্বিক ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন-আজ অভিবাসী বাঙালী তাদের আত্মপরিচয় এবং শেকড়ের সন্ধানী সাহিত্য, সংস্কৃতি ও জীবনচর্চ্চাকে উপজিব্য করছেন। সৈয়ম মাসুমের বিলেতে কমলগঞ্জের শতজন পুস্তকে সে আত্মঅনুসন্ধানের এক ব্যতিক্রমী পুস্তক। যা থেকে মানুষের শ্রেণি চারিত্র্য, পেশাগত আত্ম প্রচেষ্টার বিবরণ উদঘাটিত হয়েছে। বিশেষতর ঔপনিবেশিক মানসিকতা ও মনন বি-ঔপনিবেশিক করণের এক প্রত্যয় রটেছে সেখানে।
সৈয়দ মাসুম বিলেতে পেশাগত ব্যস্ততার মাঝে এতগুলো মানুষের কৃতকর্ম নিয়ে গ্রন্থ রচনা করে কমলগঞ্জের অবস্থান উচ্চস্বিত করেছেন। কমলগঞ্জের এই শতজনের বাইরেও হাজারের বেশি লোকজন আছেন, যাদের সবাই আমাদের জানা বুঝার পাঠের অংশ হওয়ার সুযোগ তৈরী হয়েছে। সৈয়দ মাসুদের এই গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বিলেতে আমাদের স্বদেশকে নতুনভাবে পাওয়ার সুযোগ হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট, কমলগঞ্জ এর পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে বিলেত প্রবাসী কমিউনিটি নেতা যুক্তরাজস্থ্য কমলগঞ্জ সমিতির সভাপতি ফারুক আহমদ, বাংলা একাডেমি কর্তৃক প্রবাসী লেখক হিসেবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ইসহাক কাজল ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মতিন তরফদার এর মৃত্যুতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কবি, লেখক, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট, কমলগঞ্জ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন
জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে…
স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী আর্ট এক্সিবিশন সম্পন্ন
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২…
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র্যালি
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা আহছান মিয়ার মৃ'ত্যুবার্ষিকী শুক্রবার
ফটো সাংবাদিক রেজা রুবেল'র উপর হাম'লার তীব্র নিন্দা…
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ