৭:১৯ অপরাহ্ণ
মুসল্লিদের সাথে কুশল বিনিময়, লাঙ্গল প্রতীকের দোয়া চাইলেন আতিক
সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুম্মা মোগলাবাজারের রাঘবপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় তিনি মুসল্লিদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা সম্পর্কে মতবিনিময় করেন। এসময় তিনি একজন মহিলার জানাযার নামাজে অংশগ্রহণ করেন।
পরে তিনি সিলেট-৩ আসনের সিলাম, চকের বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। কুশল বিনিময়কালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের কথা বলে এবং জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আতিক আরো বলেন, আমি আপনাদেরই একজন। এই এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
লাঙ্গল প্রতীক শুধু একটি প্রতীক নয়, এটি উন্নয়ন, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের কণ্ঠস্বরের প্রতীক। আপনারা যদি আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, দেশ আজ নানা সংকটে রয়েছে।
এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন দায়িত্বশীল ও অভিজ্ঞ নেতৃত্ব। জাতীয় পার্টি সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি সিলেট-৩ আসনকে একটি মডেল আসনে পরিণত করতে চাই। এসময় উপস্থিত মুসল্লিরা প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিজ্ঞপ্তি