সোমবার, নভেম্বর ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ নভেম্বর ২০ ২০
১০ :৪৪ অপরাহ্ণ

ফলোআপ : সাইনবোর্ড ভাঙ্গচুর, এসি ল্যান্ডের ওপর হামলা
অর্ধ শতাধিক আসামী করে এসি ল্যান্ডের মামলা: গ্রেফতার-৮ জন


আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জের সরকারি একটি আশ্রায়ণ প্রকল্পের ভিত্তির প্রস্তর স্থাপণ অনুষ্ঠানের আগেই সাইনবোর্ড ভাঙ্গচুর করে এসি ল্যান্ডসহ ৩ জনের ওপর হামলায় ঘটনায় সোমবার রাতেই কমলগঞ্জ থানায় মামলা হয়েছে। এ মামলায় ১৫ এজাহারভুক্ত ১৫ জন আসামীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত দেখিয়ে অর্ধ শতাধিক আসামী করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি)(এসি ল্যান্ড) বাদি হয়ে এ মামলা করেছেন। মৌলভীবাজার জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ সহ থানার পুলিশ মিলে সোমবার রাত ২টায় ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৮জন আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সোমবার রাতেই এসি ল্যান্ড নাসরিন চৌধুরী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগে উল্লেখ করা হয়েছে সরকারি কাজে বাধা দান, হামলা সরকারি গাড়ির ক্ষতি সাধন ও হুমকি দিয়েছে আসামীরা। এ আসামীদের হামলায় আশ্রায়ণ প্রকল্পের সাইন বোর্ড ভাঙ্গচুর করে এসি ল্যান্ডের গাড়িতে ইট পাটকেল ছোড়ে কাঁচ ভেঙ্গে ক্ষতি সাধন করে। হামলায় এসি ল্যান্ডের গাড়ি চালক হাসান মিয়া আহত ও থানার নারী পুলিশ সদস্য সেলিনা আক্তার রক্তাক্ত জখম হয়েছেন। অভিযোগে গ্রেফতার হওয়া আসামী সালাম মিয়া (৫২), দিলদার মিয়া (৪২), মুকিদ মিয়া (৩৩), মিজানুর রহমান (২০), শিশুর (২০), আনকার মিয়া (২০),  সাকিল মিয়া (২০) শওকত আলী (১৯)সহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার ভোর রাতেই পুলিশ এজাহারভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে গ্রেফতার হওয়া আসামীদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। তিনি বলেন এ মামলার এজাহারভুক্ত ৮ জন আসামীকে ভোর রাতেই গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য ইসলামপুর ইউনিয়নে ‘দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রায়ন-২” প্রকল্পের ২০টি গৃহ নির্মাণ কাজের জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরকারি জমি নির্ধারণ করে সেখানে সাইনবোর্ড স্থাপণ করা হয়েছিল। মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদের প্রধান আতিথ্যে সোমবার দুপুরে সেখানে গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপণের কথা ছিল। তার আগেই অবৈধ দখলদারদের একটি অংশ সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দেয়। সোমবার সকালে পুলিশেল একটি দল নিয়ে এসি ল্যান্ড ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক মামলা ও আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি প্রশাসন ও পুলিশ প্রসাশন খুবই গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ