বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ আগস্ট ২০ ২০
১:০ ৮ অপরাহ্ণ

নবীগঞ্জে মাইক হাতে মোবাইল কোর্টে এসিল্যান্ড, স্বাস্থবিধি না মানায় জরিমানা

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: করোনা পরিস্থিতিতে প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার। বাইর বের হলে মাস্ক পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা জারি করেছে সরকার। সরকারী নির্দেশনা অমান্য করলে নির্দেশনা অমান্যকারীকে জরিমানা করা হয়। করোনা পরিস্থিতির শুরু থেকেই নবীগঞ্জে সরকারী নির্দেশনা অমান্যকারীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যেম শাস্তি দেয়া হয়। আজ বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ পৌর শহরের শেরপুর রোড এলাকায় মাস্ক পরিধান না করায় ৬ জন ব্যক্তিকে ১২০০ টাকা ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যাবসা প্রতিস্টান পরিচালনা করায় ১ টি ব্যাবসা প্রতিষ্ঠান কে ১ হাজার টাকা সহ মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২ হাজার ২০০ টাকা অর্থদন্ড প্রধান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। অধিকাংশ সিএনজি ও বাসের যাত্রী এবং পথচারীদের তৎক্ষনাত মাস্ক ক্রয় করে পরিধানে উদ্ভুদ্ধ করা হয়। মোবাইল কোর্টে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ ফোর্স।
এ ব্যাপারে এ প্রতিবেদককে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, মাস্ক পরিধান না করায় ব্যাক্তিদের ও স্বাস্থ বিধি না মানায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি বলেন। নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে সতর্ক থাকার জন্য এ সংবাদমাধ্যমের মাধ্যমে সবাইকে আহ্বান করেন তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ