বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৮ জানুয়ারী ২০ ২১
৮:২৬ অপরাহ্ণ

কমলগঞ্জে অসহায় দুস্থ, শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জে অসহায় দুস্থ, শীতার্থদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকাল ১১ টায় বিশিষ্ট সমাজ সেবক, ভানুগাছ বাজারের ব্যবসায়ী মো: আনহার আলীর বাসায় হিউম্যান কন্সারন ইন্টারন্যাশনাল (কানাডা) এর পরিচালক ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ও মো: আনহার আলীর ব্যবস্থাপনায় অসহায় দুস্থ, শীতার্থদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মো: রাসেল হাসান বখত, ধলাইর ডাক নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক আশরাফ সিদ্দিকী পারভেজ, আজহার মেহমুদ অপু, তানিম হাসান, মো: হাবিবুর রহমান, মো: মামুন, নান্না ও সাদি প্রমূখ। এসময় এলাকার ২৫০ জন অসহায় দুস্থ, শীতার্থদের মাঝে শীত বস্ত্র ও ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ