বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৭ ডিসেম্বর ২০ ২২
৬:০ ৩ অপরাহ্ণ

ফলোআপ: কমলগঞ্জে অর্থের অভাবে নিভে গেল মলদ্বার-ঠোঁট বিহীন নবজাতকের 'জীবন প্রদীপ'

মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র চা শ্রমিক পরিবার অর্থের অভাবে বাঁচাতে পারলনা মলদ্বার বিহীন ও ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয়া নবজাতক কে। সম্প্রতি বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে "মলদ্বার বিহীন ও ঠোঁট কাটা নবজাতক নিয়ে বিপাকে দরিদ্র চা শ্রমিক পরিবার" শিরোনামে নিউজ প্রকাশ হলে, নিউজ টি কমলগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে আসে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নবজাতকের উন্নত চিকিৎসার উদ্যোগ গ্রহণ করে। পরে খবর নিয়ে জানা যায়, অর্থের অভাবে বিনা চিকিৎসায় চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার ভোর ৫ টায় নবজাতকটি মারা যায়। অসহায় পরিবার টি এদিন সকাল ৭ টায় নবজাতকটির দাফন সম্পন্ন করে।

জানা যায় গত শুক্রবার জেলা শহরের আল-হামরা নামক বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম দেন উপজেলার মাধবপুর চা বাগানের দক্ষিণ পাড়ার দরিদ্র চা শ্রমিক গোপাল ভর ও গীতাবতী দম্পতি।

হাসপাতালে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য নবজাতক কে সিলেট রেফার করেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা না করেই নবজাতককে বাড়িতে নিয়ে আসে চা শ্রমিক পরিবার। চিকিৎসকরা জানিয়েছিলেন, মলদ্বারে সার্জারি করলে ঠিক হয়ে যাবে। তবে টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় বাড়িতে চিকিৎসা করান চার দিন থাকার পর নবজাত মঙ্গলবার ভোরে মারা যায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ