৪:৪৩ অপরাহ্ণ
মোগলাবাজার ইউনিয়নের ৬ ও ৮নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন
সিলেট জেলার আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৬ ও ৮নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় স্ব স্ব ওয়ার্ড সমুহে পৃথক কাউন্সিল অনুষ্ঠিত হয়। মোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী মো: নামর আলীর সভাপতিত্বে ও সদস্য আপ্তাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পৃথক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ।
পৃথক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ময়নুল ইসলাম মঞ্জুর, শাহ আব্দুল মুকিত, আব্দুল মুনিম সালেহ, হাজী মো: নজির উদ্দিন, বাবুল মিয়া, ইসলাম উদ্দিন, চান্দ আলী, আশিকুর রহমান আশিক, ফয়েজুর রহমান বেলাল, মুহিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল, ছুরাব আলী ও জানু মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা হামদু মিয়া, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম লকুছ, রায়হান আহমদ ও মাহমুদুর রহমান বাবর, যুবদল নেতা সুমন আহমদ আনছার, আক্কাস আলী, ছাত্রদল নেতা আবুবকর সিদ্দিক, আহসান উদ্দিন মামুন ও শিপন আহমদ।
৬নং ওয়ার্ড: কাউন্সিলে সর্বসম্মতি ক্রমে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মুহিবুর রহমান, সহ-সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আরিফ আহমদ লকুছ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারুক আহমদকে নির্বাচিত করা হয়।
৮নং ওয়ার্ড: কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নজির উদ্দিনেক সভাপতি, আশিকুর রহমান আশিককে সিনিয়র সহ-সভাপতি, লুৎফুর রহমানকে সাধারণ সম্পাদক, আবুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় তৃনমূল বিএনপিকে পূনর্গঠনের কাজ চলছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড শাখাকে জাতীয়তাবাদী শক্তির দুর্জয় ঘাটিতে পরিনত করা হবে। ত্যাগী ও খাটি জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের সমন্বয়ে তৃনমূল বিএনপিকে ঢেলে সাজাতে জেলা বিএনপি কাজ করছে। ব্যক্তি ও ক্ষুদ্র স্বার্থ পরিহার করে তৃনমূল বিএনপিকে চাঙ্গা করতে জিয়ার সৈনিকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।